পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা পেয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রাম পুলিশ (মহল্লাদার) শংকর হাওলাদার। গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি এ সম্মাননা সনদ গ্রহণ করেন।দীর্ঘদিন ধরে গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছেন শংকর হাওলাদার। নিয়মিত থানার চৌকিদার প্যারেডে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। রাজনৈতিক সভা-সমাবেশ, সামাজি...