মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরে প্রায় তিন হাজার ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করেছে পৌরসভা। এতে শহরের বিভিন্ন সড়ক ও গাছের সৌন্দর্য ফিরতে শুরু করেছে। তবে ফুটপাত দখল করে দোকানপাট বসানো থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা। মাইকিং করে সতর্ক করার পরও ফুটপাত দখলমুক্ত করার ক্ষেত্রে অগ্রগতি হয়নি।গত শুক্রবার, শনিবার ও রোববার টানা তিন দিন শহরের বিভিন্ন সড়ক, গাছ ও বিদ্যুতের খুঁটিতে লাগানো ব্যানার-ফেস্টুন অপসারণ করেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা।এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...