গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। সংঘর্ষের সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শনিবার দুপুর আড়াইটার দিকে কালিয়াকৈরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ এলাকায় বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে চন্দ্র...