স্লিপ অ্যাপনিয়ায় শ্বাস-প্রশ্বাস বাধাগ্রস্ত হয়। সঠিক চিকিৎসা না নিলে এর কারণে মৃত্যুও ঘটতে পারে। বিস্তারিত লিখেছেন মিনহাজ উদ্দিন আহমেদরাতে ঘুমানোর সময় হঠাৎ শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর শ্বাস শুরু হচ্ছে। অনেক সময় আক্রান্ত ব্যক্তি নিজেই বিষয়টি বুঝতে পারেন না। এ সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ায় শরীরে অক্সিজেনের অভাব দেখা দেয়। তখন ব্রেন আপনাকে জোর করে সামান্য জাগিয়ে তোলে, যাতে আপনি আবার নিঃশ্বাস নিতে পারেন। এই সমস্যার নাম স্লিপ অ্যাপনিয়া।
এ প্রক্রিয়ায় আমরা হয়তো পুরোপুরি জেগে উঠি না, কিন্তু আ...