টালিউডের অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেত্রী সোহিনী সরকার এবং জনপ্রিয় গায়ক শোভন গাঙ্গুলী। প্রেম থেকে বিয়ে, বরাবরই তারা অনুরাগীদের চর্চার কেন্দ্রে। নতুন করে আবারও লাইমলাইটে চলে এলেন এই তারকা দম্পতি। তবে এবারের কারণটি একেবারেই আলাদা, ভীষণ মিষ্টি এবং মধুর!মা হতে চলেছেন সোহিনী! বিবাহবার্ষিকীর দিনে সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবরটি নিজেই ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
গত বুধবার ছিল সোহিনী ও শোভনের বিয়ের দিন। বিশেষ এই দিনটি উদযাপন করতে ইনস্টাগ্রামে নিজেদের একটি মিষ্টি ম্যাটারনিটি ফটোশু...