ফেসবুকে পরিচয়, এরপর বিয়ের প্রস্তাব। সম্পর্কের বিশ্বাসকে কাজে লাগিয়ে এক নারীকে ব্যবহার করে ১৯ জনকে বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঢাকার হাজারীবাগের শোভন খান নামে এক যুবকের বিরুদ্ধে। গ্রিস, সাইপ্রাস, কানাডা, পর্তুগাল, নেদারল্যান্ডস, ইতালি, আমেরিকাসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে টাকা নেওয়ার পর বিদেশে পাঠানো হয়নি কাউকেই। উল্টো কয়েকজনকে দেওয়া হয়েছে ভুয়া ভিসা, ওয়ার্কপারমিট, জব অফার লেটার ও বিমানের টিকিট।
এ ঘটনায় বাদী হয়ে মামলা করেছেন উত্তরা এলাকার ৩৪ বছর বয়সী নদীয়া। মামলার পর গ্র...