হেমন্তের
স্নিগ্ধ আমেজে বারান্দাকে রূপকথার মতো সাজিয়ে তোলার শৈল্পিক ভাবনা হাজির করেছেন আমানুর
রহমান
ঋতুবদলের
এ স্নিগ্ধ ক্ষণে একটুখানি অবসর, এক পেয়ালা ধোঁয়া ওঠা চা আর চারপাশে সবুজের সমারোহ
নাগরিক জীবনের ক্লান্তিতে এনে দিতে পারে অনাবিল প্রশান্তি। ঘর মানে শুধু ইট-কাঠের চার
দেয়াল নয়; প্রিয় রঙ, মাটির ঘ্রাণ, নরম আলোর মায়া আর রুচিশীল সাজসজ্জার মেলবন্ধনে তা
হয়ে ওঠে একান্ত অনুভূতির আশ্রয়। তাই হেমন্তের বিকালে বারান্দার ছোট্ট পরিসরটুকু সাজিয়ে
তুলতে পারেন প্রকৃতির রঙ আর নিজের সৃজনশীলতার...