ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’ সিজন ২-এর বিজয়ী হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। পুরস্কার হিসেবে পাওয়া ৩৫ লাখ রুপি বাংলাদেশি মুদ্রায় ৪৬ লাখ টাকা নিজের কাছে না রেখে মহারাষ্ট্রের খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দান করেছেন তিনি। তার এ উদ্যোগের প্রশংসা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।সম্প্রতি শেহজাদের এ মানবিক উদ্যোগের কথা সামাজিক মাধ্যমে তুলে ধরেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তাকে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, ‘অভিনন্দন, শেহজাদ! মহার...