পরিবারের জন্য স্থায়ী আবাসন কিংবা ব্যবসার জন্য উপযুক্ত বিনিয়োগের সুযোগ নিয়ে শুরু হয়েছে ‘শেল্টেক্ আবাসন মেলা ২০২৬’। চার দশকের অভিজ্ঞতা নিয়ে আজ রবিবার শুরু হওয়া এ মেলায় শেল্টেক্'র অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্পেস ও দোকান কেনার সুযোগ পাচ্ছেন আগ্রহী ক্রেতারা। মেলা উপলক্ষে বুকিংয়ে থাকছে ২৫ লাখ টাকা পর্যন্ত বিশেষ ছাড়। তবে এ ক্ষেত্রে শর্ত প্রযোজ্য।মেলায় ক্রেতারা নিজেদের প্রয়োজন, পছন্দ ও বাজেট অনুযায়ী বিভিন্ন এলাকার প্রকল্প ঘুরে দেখার পাশাপাশি শেল্টেক্ প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবেন। আ...