বর্ষা মৌসুমে ক্রিকেটাররা নির্বিঘ্নে অনুশীলন করবেন— এ ধারণা নিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে দেখে আসা ফ্যাসিলিটির আদলে মিরপুর একাডেমি মাঠে গড়ে তোলা হয়েছিল গ্রিন হাউজ। যেখানে স্টিল কাঠামোয় প্লাস্টিক পর্দায় মোড়ানো কাভারের নিচে ব্যাট-বলের অনুশীলন করার কথা ছিল ক্রিকেটারদের। হতাশার বিষয়, গত দুই বছরে এ...