শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন শু শিয়ং। তিনি এরিক এম. ওয়াকারের স্থলাভিষিক্ত হয়েছেন। গত ছয় বছর ধরে শেভরন বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন এরিক এম. ওয়াকার। আজ শনিবার থেকে দায়িত্ব গ্রহণ করেছেন শু শিয়ং। এর আগে শেভরন চায়নার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। শেভরন বাংলাদেশের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স ম্যানেজার শেখ জাহিদুর রহমান জানিয়েছেন, ২০০৭ সালে শেভরনে যোগদানের পর থেকে শু শিয়ং কৌশল নির্ধারণ, পূর্বাভাস, ট্রেডিং, পরিচালনা এবং পরিকল্পনাস...