হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী কূটনৈতিক অস্ত্র হয়ে উঠেছে শুল্ক। বন্ধু হোক বা
প্রতিদ্বন্দ্বী চীন, ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর
একের পর এক শুল্ক আরোপ বা তার হুমকি দিয়ে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় অস্থিরতা তৈরি
করেছেন তিনি। এবার সেই শুল্ক ঝড়ের নতুন শিকার প্রতিবেশি কানাডা।
দেশটি থেকে আমদানি হওয়া অধিকাংশ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের
ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার
এ ঘোষণা দ...