নতুন জেমস বন্ড হিসেবে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর তাকে শুভকামনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শুভেচ্ছা জানানোর আগে প্যাটিনসনের রাজনৈতিক অবস্থান নিয়ে কৌতূহল প্রকাশ করেন তিনি। দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানতে চান, ‘জেমস বন্ড কি রক্ষণশীল?’ ওভাল অফিসে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বললেন, ‘তাকে দেখতে ভালো লাগে। তার জন্য শুভকামনা রইল।’ এরপর সহকারী নাতালিকে ডেকে প্যাটিনসনের রাজনৈতিক অবস্থান জানতে চান। প্যাটিনসন সম্পর্কে তথ্য ও পুরনো এক্স...