বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে খুলনা রেঞ্জের বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত পুলিশের ২৮ সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে আছেন বাবুর্চি থেকে শুরু করে এসআই পদমর্যাদার সদস্যও। আজ শুক্রবার এ পদক্ষেপ নেওয়া হয় খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের প্রত্যাহার করা হয়েছে। তালিকায় খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্...