কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানের সময় দেশীয় তৈরি একটি একনলা ওয়ান শুটারগান ফেলে পালিয়েছেন দুই ব্যক্তি। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মধ্যম হলদিয়া বাঘঘোলা মার্কেটসংলগ্ন বীর কমলার দীঘির উত্তর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, রাতে বিশেষ অভিযান চলাকালে ঘটনাস্থলে দুই সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সঙ্গে থাকা অস্ত্রটি ফেলে পালিয়ে যান। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অ...