বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে জীবন বাজি রেখে মাছ ধরতে যাবেন জেলেরা। জালে উঠে আসবে কোরাল, লাক্ষ্যা, রূপচাঁদা, রইট্যা, ছুরি, চিংড়িসহ নানা প্রজাতির মাছ। সেই মাছ রোদে শুকিয়ে তৈরি হবে শুঁটকি। সামুদ্রিক মাছের তৈরি সেই সুস্বাদু শুঁটকি ব্যবসায়ীদের হাত বদল হয়ে চলে যাবে দেশের নানা প্রান্তে। সেখান থেকে উঠবে ভোজন রসিকদের পাতে। এভাবে প্রায় ১০০ বছর ধরে চলছে সামুদ্রিক শুঁটকির এই বাণিজ্য। সেই লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে পাঁচ মাসের শুঁটকি...