শত কোটিপতির (বিলিয়নিয়ার) সংখ্যায় আবারও বিশ্বের শীর্ষস্থানে উঠে এসেছে চীন। দেশটিতে বর্তমানে ১ হাজার ১১০ জন বিলিয়নিয়ার রয়েছেন, যেখানে যুক্তরাষ্ট্রে এ সংখ্যা ১ হাজার।
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান হুরুনের গ্লোবাল রিচ লিস্ট ২০২৬ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২৬ বছর ধরে ধনীদের তালিকা প্রকাশ করছে সংস্থাটি। শত কোটিপতি বা বিলিয়নিয়াররা হচ্ছেন তারা যাদের সম্পদের পরিমাণ কমপক্ষে ১০০ কোটি বা ১ বিলিয়ন ডলার।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব জুড়ে মোট বিলিয়নিয়ারের সংখ্যা ৪০২০ জনে পৌঁছে...