শরীয়তপুরে কবর খুঁড়ে ফাহিমা নামে ১৩ মাস বয়সী এক শিশুর মরদেহ চুরির অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে ভেদরগঞ্জের সখিপুরের উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর মমতাজউদ্দিন মাহমুদ কান্দি এলাকার একটি পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ভোরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।শিশুটির স্বজনরা জানান, উত্তর তারাবুনিয়া ইউনিয়নের বাসিন্দা গোলাম হোসেন খালাশীর মেয়ে ফাহিমা গত ২৩ অক্টোবর পানিতে পড়ে মারা যায়। পরে জানাজা শেষে ওই দিনই ছুরিরচর এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সোমবার সন্ধ্...