একদল
শিশু হইহই করে হাসতে
হাসতে আসছে। স্কুল ছুটি হয়েছে। দুপুরের
রোদ। চওড়া একটা রাস্তা
হাঁটার জন্য, পাশে সাইকেলের জায়গা।
চারপাশ যেন শিশুদের কথা
বলতে দিচ্ছে। কোনো হর্ন নেই,
কোনো বকবক নেই। এরপর
রাস্তা ক্রসিং। সব গাড়ি টনটন
করে সতর্ক। সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যরা এগিয়ে যাচ্ছে। শিশুরা দল বেঁধে রাস্তা
পার হচ্ছে, মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ
জানাচ্ছে। গাড়ির ভেতরে স্টিয়ারিং
হুইলে হাত রেখে আমরাও
চোখমন নরম করে এর
উত্তর দিচ্ছি। মানুষের দুনিয়াটা বোধহয় এমনই হওয়ার কথা।
একটা
রাষ্ট্র কতটুকু মানব-উপযোগী, তা...