‘শিশুদের
নোবেল’ হিসেবে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য
মনোনীত হয়েছেন সিলেটের শিশু সাংবাদিক জামিউল
হাসান আরাফ। নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা
কিডসরাইটস প্রকাশিত এই বছরের মনোনীতদের
তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে রয়েছে তার নাম। শিশুশ্রম,
বাল্যবিয়ে ও শিক্ষার অধিকার
নিয়ে কাজ করছেন জামিউল।
সুবিধাবঞ্চিত শিশুদের নানা সমস্যা ও
অধিকারবঞ্চনার ঘটনা মানুষের সামনে
তুলে ধরতে সাংবাদিকতাকে মাধ্যম
হিসেবে বেছে নিয়েছেন তিনি।
শিশু সাংবাদিক হিসেবে হ্যালো ডট ব...