রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানা ঢালাওভাবে বেসরকারিখাতে উন্মুক্ত করার সরকারি উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।বিবৃতি দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। তিনি বলেছেন, ‘এটি রাষ্ট্রীয় সম্পদের ওপর দেশি-বিদেশি করপোরেট পুঁজির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি সুপরিকল্পিত উদ্যোগ। অবিলম্বে এ উদ্যোগ স্থগিত করে জাতীয় সম্পদ রক্ষায় গণবিরোধী তৎপরতা বন্ধের দাবি জানাচ্ছি।’বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ বিনিয়োগ উন...