শামীম আরা নীপা: মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের একটি ইতিহাস আছে। আমাদের পরবর্তী প্রজন্মের এগুলো জানা উচিত। তোদের পরিবার একাত্তরের পর কীভাবে চলেছে?
শিবলী মোহাম্মদ: আমার বাবা সলিম উল্লাহ ৪৭ বছর বয়সে মুক্তিযুদ্ধে যখন শহীদ হন, মা জেবুন্নেসা সলিম উল্লাহ তখন একেবারেই তরুণী। আম্মাকে ১০টি সন্তান নিয়ে জীবনযুদ্ধে নামতে হয়েছিল। আমার ছোট যমজ বোনদের বয়স তখন ছয় মাস বা এক বছরের মতো। বড় ভাই শামীম মোহাম্মদের বয়স ২০ বা ২১ বছর। তিনি ভারতের দেরাদুন থেকে প্রশিক্ষণ নিয়ে চাঁদপুরের কচুয়ার থানা কমা...