পড়াশোনা
এখনো শেষ হয়নি, হাতে
পাননি ডিগ্রির চূড়ান্ত সনদ। এর আগেই
ঝুলিতে যোগ হচ্ছে বহুজাতিক
শিপিং কোম্পানির চাকরির নিয়োগপত্র। বিশাল মহাসাগরে জাহাজের স্টিয়ারিং হাতে কিংবা ইঞ্জিন
নিয়ন্ত্রণে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন যাদের চোখে, সেই স্বপ্ন যেন
বাস্তবে রূপ নিতে শুরু
করেছে গ্র্যাজুয়েশনের আগেই। অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে
গত শুক্রবার বাংলাদেশ মেরিন একাডেমি ক্যাম্পাসে।
একাডেমির
প্রাঙ্গণে শেষ হয়েছে বিশ্বের
তিনটি শীর্ষ শিপিং ম্যানেজমেন্ট কোম্পানির সরাসরি সাক্ষাৎকার পর্ব। ইন্টারভিউ দিতে কোম্পানির দু...