বিদেশে পড়াশোনার টিউশন ফি ও অন্যান্য অনুমোদিত শিক্ষাব্যয়
পরিশোধে আন্তর্জাতিক ডেবিট, প্রি-পেইড এবং ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ দিয়েছে বাংলাদেশ
ব্যাংক। ফলে বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও অনলাইনে শিক্ষাসংক্রান্ত অর্থ পরিশোধের
প্রক্রিয়া সহজ হবে।
গতকাল সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক বলেছে,
অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো শিক্ষার্থী বা তার শিক্ষার ব্যয় বহনকারী ব্যক্তির
নামে এসব কার্ড ইস্যু করতে পারবে। বিদেশি বিশ্ববিদ্যালয় ও ভর্তি প্ল্যাটফর্মে আন্তর্জাতিক
কার্ডের মাধ্যমে অর্থ পর...