সামনে দাঁড়ানো শিক্ষকটি পাঠ্যবইয়ের কোনো একটি বিষয় দিয়ে
আলোচনা শুরু করতেন। কিন্তু কিছুক্ষণ পর ছাত্ররা বুঝতে পারত, অর্থনীতির কোনো তত্ত্ব
থেকে আলোচনা চলে যাচ্ছে মানুষের জীবন, সমাজ, বৈষম্য, কর্মসংস্থান কিংবা রাষ্ট্রের বাস্তবতায়।
সেই শিক্ষক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজের অর্থনীতির
শিক্ষক।
বহু বছর পেরিয়ে গেছে। শ্রেণিকক্ষ বদলেছে, ছাত্ররা ছড়িয়ে
পড়েছেন নানা পেশায়। আর সেই শিক্ষক পেরিয়ে এসেছেন দীর্ঘ রাজনৈতিক পথ। আজ তিনি বাংলাদেশের
রাষ্ট্রপতি।
কিন্তু ঠাকুরগাঁওয়ের ছাত্রদ...