নড়াইল শহরের মহিষখোলা এলাকা থেকে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাময়িক বরখাস্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএনসির নড়াইল জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টার দিকে ডিএনসির পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল মহিষখোলা এলাকার ওই শিক্ষকের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার দেহ ও বসতঘর তল্লাশি করে পরিহিত প্যান্টের বাঁ পকেট থেকে ২৫ প...