প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর জেড এইচ শিকদার হাসপাতালে তার হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৬ বছর। তিনি কবি সুফিয়া কামালের সন্তান।গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহেদ কামালের ছোট বোন সুলতানা কামাল। লন্ডন থেকে মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলছিলেন, ‘আমার বড় ভাই কিছুক্ষণ আগে মারা গেছেন। পারিবারিক সিদ্ধান্ত আমার ছোট বোন জানাবেন।’রাজধানীর সিকদার মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন শাহেদ কামাল। আজ সন্ধ্যায় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয...