উদ্দীপন শিশু ও যুব ক্লাবের গুণী শিল্পী শাহীন দীর্ঘদিন ধরে শিশুদের
নাচের ছন্দ শেখানোর পাশাপাশি যেকোনো মানবিক কাজে হাত বাড়িয়ে দিয়েছেন নিঃস্বার্থভাবে।
পারিশ্রমিকের হিসাব না করে নিজের শ্রম ও ভালোবাসা ঢেলে দিয়েছেন সংস্কৃতির আঙিনায়,
বিনিময়ে চাননি কিছুই। কিন্তু নাচ শিখিয়ে যে মানুষটি শত শিশুর মুখে হাসি ফুটিয়েছেন,
পিরোজপুরের সেই প্রিয় নৃত্যশিক্ষক শাহীন হাওলাদার আজ নিজেই তীব্র যন্ত্রণায় শয্যাশায়ী।
যে হাত দুটো দিয়ে শত শিশুকে
নাচের তাল শিখিয়েছেন, আজ সেই হাত দুটোই যন্ত্রণায় নিস্তেজ হয়ে পড...