নিজের মাকে ভিডিওতে এনে বাবার বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগ তুললেন আলোচিত বক্তা ও সামাজিক মাধ্যমে ‘উসকানি’ দেওয়া জুবায়ের আহমাদ তাশরীফ। ভিডিওতে তাশরীফের মা পরিচয় দেওয়া এক নারী অভিযোগ করেছেন হেদায়েতুল্লাহ ১৭ থেকে ১৮টি বিয়ে করেছেন।আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে তাশরীফের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে এসব অভিযোগ করেন তার মা। ভিডিওতে ওই নারী বলেন, তাশরীফ তার বাবার ভরণ-পোষণ বা খোঁজখবর নেন না বলে যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। তার দাবি, তাশরীফ প্রতি মাসে বাবাকে ২০ থেকে ৩০...