বলা হয়েছিল, কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ হলে
দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের পর্যটন এবং অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে যাবে। সম্ভাব্যতা
সমীক্ষায়ও তেমনটি দেখানো হয়েছিল। যেখানে ২০২৫ সালে প্রতিদিন গাড়ি চলাচল করার কথা ছিল
২৮ হাজার ৩০৫টি। সেখানে চলেছে মাত্র ৩ হাজার ৮৭২টি, যা প্রত্যাশার মাত্র ১৪ শতাংশ।
একই বছর আয় হওয়ার কথা ছিল ৪০০ কোটি। বিপরীতে আয় হয়েছে মাত্র ৩৯ কোটি ৩৮ লাখ টাকা। টানেলটি
সচল রাখতে গত তিন বছরে লোকসান গুনতে হয়েছে ৪০৯ কোটি টাকা। অর্থাৎ সমীক্ষায় প্রকল্পের
যে উজ্জ্বল সম্ভাবনার ‘...