নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক এমপি শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।আজ বুধবার রাত ৯টার দিকে ফতুল্লার জামতলা এলাকায় শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়ির সামনে এ বিক্ষোভ করা হয়।সরকারি কদমরসুল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান রিফাতের নেতৃত্বে ছাত্রদল নেতা রায়হান, মুক্তার সহ ১৫/২০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।মোহাম্মদ আতিকুর রহমান রিফাত বলেন, ‘যারা নাশকতা করে জনগনের জানমাল ক্ষতি করবে তাদের বিরুদ্ধে ছাত্রদল কঠোর প্রতিবাদ করবে। নাশকতাকারীদের...