জীবনের পুরোটা সময় শ্রম আর ভালোবাসা দিয়ে ছয় সন্তানকে বড় করেছেন হাজি শামসুল হক মোল্লা (৯৫)। শেষ বয়সে এসে সেই সন্তানদের কাছেই যেন বোঝা হয়ে দাঁড়িয়েছেন তিনি। দুই ছেলে ও চার মেয়ে থাকলেও কারও বাড়িতে তার স্থায়ী আশ্রয় মেলেনি। জমিজমা সন্তানদের মধ্যে ভাগ করে দেওয়ার পর এখন বাড়ির পাশের একটি গাছের নিচে দিন কাটছে এই বৃদ্ধের।হাজি শামসুল হক মোল্লা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামের ওমেদ আলী মোল্লার ছেলে।স্থানীয়রা জানালেন, শামসুল হকের দুই ছেলে ও চার মেয়ে। বড় ছেলে আজিজুল মোল্লা পেশায় ফেরিওয়ালা এবং ছ...