সমুদ্রের কয়েক কিলোমিটার পথই হয়তো তাদের যাত্রার সবচেয়ে বিপজ্জনক অংশ নয়। তার আগেই অনেকের শরীর হয়ে উঠেছে যুদ্ধ, পাচার আর নির্যাতনের মানচিত্র। ইংলিশ চ্যানেল পেরিয়ে ছোট নৌকায় ব্রিটেনে আসা নারী আশ্রয়প্রার্থীদের নিয়ে এমনই ভয়াবহ দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তার ভাষ্য, উত্তর ফ্রান্সে পৌঁছানো নারীদের প্রায় সবাই দীর্ঘ যাত্রাপথে ধর্ষণ বা যৌন সহিংসতার শিকার হয়ে থাকতে পারেন।রবিবার (৪ অক্টোবর) দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘দ্য রেস্ট ইজ পলিটিক্স’ অনুষ্ঠানে সাবেক কনজারভেটি...