নোবেল শান্তি পুরস্কার না েপলেও ফিফার শান্তি পুরস্কার পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত ডিসেম্বরে কীভাবে আর কোন প্রক্রিয়ায় ট্রাম্পকে বেছে নেওয়া হয়েছিল, সেটা প্রকাশ করেনি ফিফা।
ট্রাম্পের এই শান্তি পুরস্কার নিয়েই ফিফায় শুরু হয়েছে অশান্তি। বৃহস্পতিবারের ফিফা কাউন্সিল সভায় এই বিতর্কিত পুরস্কারে আমূল পরিবর্তন কিংবা এটি বাতিল করার তাগিদ দেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ান জানায়, বেশ কয়েকজন কাউন্সিল সদস্য পুরস্কারটির বিলুপ্তি চান। কিছু সদস্য এটিকে রাজনীতিমুক্ত করার আহ্বান জানিয়েছেন।
আগামী ১৬ ডিসেম্বর দোহার পরবর্তী ক...