বলিউডে আবারও যৌন নির্যাতনের অভিযোগ! ধর্ষণের দায়ে মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রখ্যাত বলিউড পরিচালক শাকিল নূরানী। ‘জোড়ু কা গোলাম’ ও ‘বড়ে দিলওয়ালা’-র মতো জনপ্রিয় সিনেমার এই পরিচালকের বিরুদ্ধে অচেতন করে ধর্ষণ এবং ব্ল্যাকমেইল করার গুরুতর অভিযোগ এনেছেন ৩৩ বছর বয়সী এক উঠতি অভিনেত্রী।গত বৃহস্পতিবার ভোরে মুম্বাইয়ের মালবাণী থানার পুলিশ ৭৩ বছর বয়সী এই পরিচালককে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।পুলিশি এজাহার সূত্রের খবর অনুযায়ী, ২০১৬ সালে...