সহকর্মীদের সঙ্গে উদযাপন করছিলেন প্রিয় দল আর্জেন্টিনার জয়। ছিল হাসি, উচ্ছ্বাস, খুনসুটি আর ফাইনালে ওঠার আনন্দ; কিন্তু সেই আনন্দ নিয়ে বাড়ির পথে রওনা হলেও ঘরে ফেরা হলো না দুই সাংবাদিকের। রাজধানীর উত্তরায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তারা। বিজয়ের উল্লাস মুহূর্তেই বদলে গেছে স্বজন, সহকর্মী ও সাংবাদিক সমাজের গভীর শোকে।
নিহত দুজন হলেন— দৈনিক সংবাদ দিগন্ত-এর সাংবাদিক শাকিবুল হাসান (৪০) এবং প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু (৫৮)। শাকিবুল হাসানের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার কলেজ রোড চর ব...