২০ বছরের যুবক শাকিল ওরফে শাকিব মিয়ার সঙ্গে ফেসবুকে প্রেমের পর মাত্র ১১ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন অনামিকা আক্তার জুঁই। তাদের কোলজুড়ে আসে এক পুত্র সন্তান। সেই সন্তানকে আটকে রেখে তাকে বাড়ি থেকে বের করে দেয় স্বামী ও শাশুড়ি। তবে আড়াই মাস পর নিজের সাত মাসের সন্তান ফিরে পেয়েছেন তিনি। আজ মঙ্গলবার ঢাকার চিফ লিগ্যাল এইডের বিচারক মো. সায়েম খান বাচ্চাটিকে তার শিশু মায়ের কাছে থাকার আদেশ দেন। লিগ্যাল এইড অফিসের বেঞ্চ সহকারী মোশাররফ হোসেন এ তথ্য জানান।লিগ্যাল এইড সূত্র বলছে, গত ১ জুলাই লিগ্যাল এইডে এমন অভিযো...