চলতি বছরের এসএসসি পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের ৩৮২ জন পরীক্ষায় বসে সবাই জিপিএ-৫ পেয়েছে। এখন শতভাগ পরীক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক ওঠায় স্কুল কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
স্কুলটির বিরুদ্ধে অভিযোগ, জিপিএ-৫ পাওয়ার হার বাড়াতে অনেক শিক্ষার্থীকে পরীক্ষাতেই বসতে দেওয়া হয় না। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হয়।এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির শতভাগ জিপিএ-৫ অর্জনের বিষয়ে সার্বিক সত্যতা যাচাই এবং ঘটনার ব্যাখ্...