মৌমাছি মানেই তো ফুলে ফুলে ঘুরে বেড়ানো হলুদ-কালো ডোরাকাটা ছোট্ট প্রাণী। কিন্তু না, পৃথিবীতে এমন মৌমাছিও আছে, যারা ফুলের মধু নয়, বরং পচা মাংসের গন্ধে ছুটে যায়। আরও অবাক করার বিষয় হলো- সেই পচা মাংস থেকেই তারা দিব্যি তৈরি করে মধু!এদের বলা হয় ভালচার বি বা শকুন-মৌমাছি। মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে কোস্টারিকায়, ট্রিগোনা গণের কিছু প্রজাতির এই অদ্ভুত মৌমাছির দেখা মেলে। ট্রিগোনা গণে প্রায় ৩২টি প্রজাতি থাকলেও এর মধ্যে মাত্র তিনটি প্রজাতি মূলত পচে যাওয়া প্রাণীর দেহ খেয়ে বেঁচে থা...