দেশে প্রথমবারের মতো সেতুর আয়ুষ্কাল বৃদ্ধির উদ্যোগ নেওয়া
হয়েছে। ল্যাবরেটরি টেস্ট বা পাইলট প্রকল্প হিসেবে এ কাজে বেছে নেওয়া হয়েছে চারটি সেতুকে।
এগুলো হলো— রূপগঞ্জের ডেমরা সেতু, ঘিওরের তরা সেতু, কাশিয়ানীর মধুমতী সেতু এবং শ্রীপুরের
কামারখালী সেতু। প্রাথমিক পরীক্ষায় সফল হলে এই অভিজ্ঞতা কাজে লাগানো হবে সারা দেশে।
এ লক্ষ্যে ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ফর স্মার্ট মেইনটেন্যান্স টেকনোলজি অব ব্রিজেস আন্ডার
রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে
সড়ক পরিবহন ও...