একদিনের পাওনা ছিল মাত্র ৮৫০ টাকা। সেই অর্থের বদলে হাতে এসেছিল কয়েকটি চারা। তখন হয়তো কেউ ভাবেনি, সেই চারাগাছই একদিন বদলে দেবে এক তরুণের জীবন। ইলেকট্রিশিয়ানের কাজের পাশাপাশি কৃষির প্রতি ভালোবাসা থেকে বারোমাসি লেবুর বাগান করে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুয়ারিয়াখোলা গ্রামের মো. সোহান।২০১৭ সালে এক আত্মী...