শ্রমিক অসন্তোষের জেরে কারখানা বন্ধ বা লে-অফের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ২৩ জুন দুপুর ২টা ৩০ মিনিটে কোম্পানির পরিচালনা পর্ষদ মৌখিকভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করে।বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১৩(১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানা প্রাঙ্গণে চলমান শ্রমিক অসন্তোষের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কর...