আগামী বুধবার, ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে বিদায় নেবেন মেসি। তার সতীর্থ পাওলো দিবালা ও নাহুয়েল মলিনা চলতি আন্তর্জাতিক বিরতির জন্য আর্জেন্টিনা দলে ডাক না পেলেও গ্যালারিতে বসে মেসির বিদায়ী মুহূর্তের সাক্ষী হতে চেয়েছিলেন। মেসির সঙ্গে দুজনেরই রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। তবে রোমা কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি শেষ পর্যন্ত তাদের সেই সফর আটকে দিয়েছেন। তার যুক্তি, আন্তর্জাতিক বিরতির পর ক্লাবের ব্যস্ত সূচির আগে আর্জেন্টিনা গিয়ে আবার ইতালিতে ফেরার মতো পর্যাপ্ত সময় নেই।আন্তর্জাতিক ব...