ভারত,
ভুটান ও নেপালের সঙ্গে
বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ লালমনিরহাট-বুড়িমারী
মহাসড়ক। বুড়িমারী স্থলবন্দরকেন্দ্রিক বাণিজ্যের কারণে প্রতিদিন এই সড়কে বাড়ছে
যানবাহনের চাপ। অথচ মহাসড়কই
স্থানীয়দের কাছে এখন আতঙ্কের
নাম। সরু মহাসড়কটিতে গত
বছর ও চলতি বছরের
এ পর্যন্ত অন্তত ৪৬ জনের প্রাণ
গেছে। স্থানীয়রা মনে করছেন, দুর্ঘটনা
ও প্রাণহানি ঠেকাতে দ্রুত মহাসড়কটি চার লেনে উন্নীত
করা প্রয়োজন।
তাদের
অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কটি চার
লেনে উন্নীত করার কথা বলা
হলেও কাজের দৃশ্যমান অগ...