বিদেশি বিনিয়োগে দেশের প্রথম কনটেইনার টার্মিনালের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়ার চরে। ডেনমার্কের মায়ের্সক গ্রুপের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস এই টার্মিনাল নির্মাণে ৭৬ কোটি ডলার বা ৯ হাজার ৩৪৮ কোটি টাকা বিনিয়োগ করছে। টার্মিনালটি পুরোপুরি চালু হলে দেশের কনটেইনার পরিবহন সক্ষমতায় ৩০ শতাংশ বৃদ্ধি পাবে। সংশ্লিষ্টদের আশা, এটি হয়ে উঠতে পারে দেশের অর্থনীতির গেম চেঞ্জার।
সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় ২০২৯ সালের শেষ নাগাদ টার্মিনালটির নির্মাণকাজ শেষ করার...