শেয়ারবাজারে লাভেলো আইসক্রিমের শেয়ারে কৃত্রিম লেনদেনের মাধ্যমে দাম প্রভাবিত করার অভিযোগে মো. জাহেদুল হককে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে দেখা গেছে, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দুই মাসে লাভেলোর শেয়ারে তিনি ছিলেন শীর্ষ ক্রেতা। এ সময়ে ছয়টি ব্রোকারেজ হাউসের অধীনে ছয়টি বিও হিসাব ব্যবহার করে প্রায় ৯৯ কোটি টাকার শেয়ার কেনাবেচা করেন তিনি। এমনকি একাধিক দিন বাজারে মোট লেনদেনের অর্ধেকের বেশি শেয়ার একা...