তাঁবুর ভেতরে বসে ছোট, পুরনো একটি লাইটার শক্ত করে ধরে আছেন রাবাব দেইফাল্লাহ। বারবার চাপ দিচ্ছেন তিনি। মরিয়া চেষ্টা চুলার ভেতরে রাখা কাঠের স্তূপে শক্তিশালী একটি স্ফুলিঙ্গ তৈরির।পাঁচ সন্তানের মা রাবাব। লাইটারটি রেখে দিয়েছেন যত্ন করে। নতুন লাইটার কেনা কঠিন হয়ে যাওয়ার পর থেকে তার ছেলে এটি বেশ কয়েকবার মেরামত করেছে। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকেই কঠিন হয়ে পড়ে নতুন লাইটার পাওয়া।৪৬ বছর বয়সী রাবাবের জন্য জ্বালানি কাঠ এখন অপরিহার্য। রান্নায় গ্যাসের সংকট ও জ্বালানির আকাশছোঁয়া দাম। এর মধ্য...