ভেনিস ও টরন্টোর পর এবার ৭০তম লন্ডন চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হলো রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। আসরের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ১০টি চলচ্চিত্রের তালিকা ঘোষণা করেছে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই)। উৎসব পরিচালক ক্রিস্টি ম্যাথেসন জানিয়েছেন, সেরা চলচ্চিত্রের পুরস্কারের জন্য লড়বে এগুলো।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ঢাকার ঐতিহ্যবাহী ‘মেফেয়ার’ বিউটি পারলারকে কেন্দ্র করে রহস্য, মনস্তত্ত্ব ও সুপারন্যাচারাল সিনেমা। এর গল্পে পরিবারের পক্ষ থেকে একের পর এক সাজসজ্জা ও...