সংসারের
টানাপোড়েন, বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে বেড়ে ওঠা এবং বসতভিটার জমি নিয়ে পারিবারিক
জটিলতা, সব মিলিয়ে নানা হতাশার মধ্য দিয়ে যাচ্ছিলেন
ঈশ্বরগঞ্জের হানিফ মিয়া (৩১)। এরই মধ্যে কৌতূহল থেকে ২০ টাকা করে দুটি লটারির
টিকিট কিনেছিলেন তিনি। সেই দুই টিকিটের একটির নম্বর ৩০ লাখ টাকার প্রথম পুরস্কারের
নম্বরের সঙ্গে মিলে গেছে বলে দাবি করেছেন হানিফ। তবে আনুষ্ঠানিক যাচাই-বাছাই শেষ
না হওয়া পর্যন্ত তাকে বিজয়ী হিসেবে নিশ্চিত করছে না আয়োজক কর্তৃপক্ষ।
হানিফ মিয়া
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপু...