ইতালির এক মহিলার জীবনে কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে গেল অবিশ্বাস্য এক ঘটনা। ভুলবশত তিনি আবর্জনার সঙ্গে ফেলে দিয়েছিলেন ১০ লক্ষ ইউরো পুরস্কারজয়ী একটি লটারির টিকিট। পরে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বর্জ্য সংগ্রহকারী সংস্থার কাছে সাহায্য চান। অবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর শেষ পর্যন্ত আবর্জনার স্তূপ থেকেই উদ্ধার হয় সেই লটারির টিকিট।ঘটনাটি ২ আগস্ট রবিবার ইতালির দক্ষিণাঞ্চলের পুগলিয়া অঞ্চলের। স্থানীয় বর্জ্য ব্যবস্থাপনা সংস্থার প্রশাসক রবার্তো নিকোলা তোসকানো জানান যে , রবিবার লটারির ফল ঘোষণার পর ওই মহিলা...